চাকরিতে যোগদান পত্রের নমুনা ও নিয়ম
Job Joining Letter Format (English & Bengali)
চাকরিতে যোগদান পত্রের নমুনা বা চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম (Job Joining Letter Format) সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আমাদের চাকুরী ক্ষেত্রে অনেক পারপাসে যোগদান পত্র (Joining Letter) লিখতে হয়। যেমন- স্কুলে যোগদান পত্র, শিক্ষক পদে যোগদান, সরকারি বা বেসরকারি কোম্পানিতে জয়েনিং লেটার ইত্যাদি।
Date: [Current Date]
To,
The Head Master / Authority Name
[School/Institution Name]
Thana: [...........] , District: [...........]
Sub: Joining Letter.
Dear Sir,
In response to your appointment letter, Ref. No. [Appointment Letter No.] Dated [Letter Date], I am joining under your kind disposal as an "[Post Name]" conforming the rules and regulations of the Institution.
Therefore, I hope that you would kindly accept my joining letter as prayed for and thus provide me an opportunity to prove my potentiality.
Yours faithfully,
(Signature)
Name: [....................]
Post Name: [Your Designation]
চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম
আজকে এই পোষ্টের মাধ্যমে যোগদান পত্রের নমুনা বা ফরমেট দেওয়া হলো। এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল জয়েনিং লেটার লিখতে হয়। যোগদানপত্রটি মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) এ লিখে তারপর প্রিন্ট করা সবচেয়ে ভালো।
তারিখঃ [আজকের তারিখ]
বরাবর,
[প্রধানের পদবী ও নাম]
[প্রতিষ্ঠানের ঠিকানা]
বিষয়ঃ নিয়োগ প্রাপ্ত কাজে যোগদানপত্র।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আপনাদের নিয়োগ পত্র নং: "[নম্বর]" তারিখঃ "[তারিখ]" ইং মোতাবেক আমি নিম্নস্বাক্ষরকারী অদ্য "[যোগদানের তারিখ]" (পূর্বাহ্নে) আপনাদের প্রতিষ্ঠানে আমার নিয়োগকৃত কাজে যোগদান করিলাম।
অনুগ্রহ পূর্বক আমার কাজে যোগদানপত্র খানা গ্রহণ করিবার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হইল।
আপনার বিশ্বস্ত,
(স্বাক্ষর)
নামঃ [আপনার নাম]
পদের নামঃ [পদবী]
জরুরী কিছু টিপসঃ
- যোগদান পত্রে অবশ্যই নিয়োগপত্রের রেফারেন্স নম্বর ও তারিখ উল্লেখ করবেন।
- সাধারণত সকালের শিফটে যোগ দিলে "পূর্বাহ্নে" শব্দটি ব্যবহার করা হয়।
- যোগদান পত্রের অন্তত দুই কপি ফটোকপি করে রাখবেন (এক কপি নিজের জন্য)।

