লোড হচ্ছে... | Loading...

দরখাস্ত লেখার নিয়ম Application Writing Bangla

Application Writing Bangla

আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা

দৈনন্দিন জীবনে স্কুল, কলেজ বা চাকরির প্রয়োজনে আমাদের দরখাস্ত লিখতে হয়। নিচে সহজভাবে নিয়ম ও কয়েকটি নমুনা দেওয়া হলো।

দরখাস্তে যা যা থাকতে হবে:
  • আবেদনের সঠিক তারিখ
  • প্রাপকের পদবী ও ঠিকানা
  • স্পষ্ট একটি বিষয় (Subject)
  • জনাব/স্যার বলে সম্বোধন
  • মূল বিষয়বস্তু (সংক্ষিপ্ত ও স্পষ্ট)
  • আপনার নাম ও স্বাক্ষর

১. ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

তারিখ: ১২/০১/২০২৬ ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
ক খ গ উচ্চ বিদ্যালয়।

বিষয়: বোনের বিয়ের জন্য ছুটির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন ছাত্র। আগামী ২০শে জানুয়ারি আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। এ কারণে আমি আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারব না।

অতএব, মহোদয়ের নিকট আবেদন, আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্র,
(আপনার নাম)
শ্রেণি: ১০ম, রোল: ০১

২. চাকরির আবেদনপত্রের ফরম্যাট

তারিখ: ............
বরাবর,
ব্যবস্থাপক/পরিচালক,
(প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা)

বিষয়: [পদের নাম] পদের জন্য আবেদন।

জনাব,
গত [তারিখ] তারিখে [পত্রিকার নাম]-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে [পদের নাম] পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবনবৃত্তান্ত নিচে পেশ করছি।

(এখানে আপনার নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা লিখুন)

অতএব, সবিনয় প্রার্থনা এই যে, আমার যোগ্যতা বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দিতে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক,
(আপনার নাম ও স্বাক্ষর)

টিপস: অফিশিয়াল দরখাস্ত সবসময় সাদা (A4) কাগজে স্পষ্ট করে লিখবেন।

Teacher Joining Letter Format, Joining Letter Doc

Teacher Joining Letter Format, Joining Letter Doc

চাকরিতে যোগদান পত্রের নমুনা ও নিয়ম

Job Joining Letter Format (English & Bengali)

চাকরিতে যোগদান পত্রের নমুনা বা চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম (Job Joining Letter Format) সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আমাদের চাকুরী ক্ষেত্রে অনেক পারপাসে যোগদান পত্র (Joining Letter) লিখতে হয়। যেমন- স্কুলে যোগদান পত্র, শিক্ষক পদে যোগদান, সরকারি বা বেসরকারি কোম্পানিতে জয়েনিং লেটার ইত্যাদি।

English Format

Date: [Current Date]

To,
The Head Master / Authority Name
[School/Institution Name]
Thana: [...........] , District: [...........]

Sub: Joining Letter.

Dear Sir,
In response to your appointment letter, Ref. No. [Appointment Letter No.] Dated [Letter Date], I am joining under your kind disposal as an "[Post Name]" conforming the rules and regulations of the Institution.

Therefore, I hope that you would kindly accept my joining letter as prayed for and thus provide me an opportunity to prove my potentiality.

Yours faithfully,
(Signature)
Name: [....................]
Post Name: [Your Designation]

চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম

আজকে এই পোষ্টের মাধ্যমে যোগদান পত্রের নমুনা বা ফরমেট দেওয়া হলো। এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল জয়েনিং লেটার লিখতে হয়। যোগদানপত্রটি মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) এ লিখে তারপর প্রিন্ট করা সবচেয়ে ভালো।

বাংলা ফরম্যাট

তারিখঃ [আজকের তারিখ]

বরাবর,
[প্রধানের পদবী ও নাম]
[প্রতিষ্ঠানের ঠিকানা]

বিষয়ঃ নিয়োগ প্রাপ্ত কাজে যোগদানপত্র।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আপনাদের নিয়োগ পত্র নং: "[নম্বর]" তারিখঃ "[তারিখ]" ইং মোতাবেক আমি নিম্নস্বাক্ষরকারী অদ্য "[যোগদানের তারিখ]" (পূর্বাহ্নে) আপনাদের প্রতিষ্ঠানে আমার নিয়োগকৃত কাজে যোগদান করিলাম।

অনুগ্রহ পূর্বক আমার কাজে যোগদানপত্র খানা গ্রহণ করিবার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হইল।

আপনার বিশ্বস্ত,
(স্বাক্ষর)
নামঃ [আপনার নাম]
পদের নামঃ [পদবী]

জরুরী কিছু টিপসঃ

  • যোগদান পত্রে অবশ্যই নিয়োগপত্রের রেফারেন্স নম্বর ও তারিখ উল্লেখ করবেন।
  • সাধারণত সকালের শিফটে যোগ দিলে "পূর্বাহ্নে" শব্দটি ব্যবহার করা হয়।
  • যোগদান পত্রের অন্তত দুই কপি ফটোকপি করে রাখবেন (এক কপি নিজের জন্য)।
আশা করি এই পোস্টটি আপনার চাকরিতে যোগদানের প্রক্রিয়াকে সহজ করবে। ধন্যবাদ।

NID Correction Application Cancel জাতীয় পরিচয়পত্র বাতিল আবেদন আইডি কার্ড (Nid Card) সংশোধনের আবেদন বাতিল করা

NID Correction Application Cancel জাতীয় পরিচয়পত্র বাতিল আবেদন আইডি কার্ড (Nid Card) সংশোধনের আবেদন বাতিল করা

তারিখ : ০১ জানুয়ারি ২০২৩ ইং

বরাবর

উপজেলা নির্বাচন অফিসার

ঝিনাইগাতী, শেরপুর।

বিষয়ঃ এনআইডি কার্ড (Nid Card) সংশোধনের আবেদন বাতিল করা প্রসঙ্গে।

জনাব,


বিনীত নিবেদন এই যে আমি মোঃ/ মোছাঃ (ব্যক্তির নাম লিখবেন), পিতাঃ মোঃ (পিতার নাম লিখবেন), মাতাঃ মোছঃ (মাতার নাম লিখবেন), গ্রামঃ (নিজের বর্তমান ঠিকানা লিখবেন গ্রাম), ডাকঘরঃ (আপনার ডাকঘরটি লিখবেন), উপজেলাঃ (আপনি যে উপজেলায় বসবাস করেন সে উপজেলার নামটি উল্লেখ করবেন), জেলাঃ (আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটি উল্লেখ করবেন)। আমি বিগত ৩০/১১/২০২২ ইং তারিখে অনলাইনের মাধ্যমে আমার এনআইডি কার্ড সংশোধন এর আবেদন করেছি। যার এনআইডি নম্বর- ১১১২২২৩৩৩৪৪৪৫৫৫০০। আমার সংশোধনের আবেদন টি এখনো অনুমোদন হয়নি পেন্ডিং অবস্থায় রয়েছে।


এমতাবস্থায় আমি আমার এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল করতে ইচ্ছুক। যে সমস্যার জন্য আমি আমার এনআইডি কার্ড এর তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছিলাম সেই সমস্যার সমাধান হয়ে গেছে বিধায় আমার এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল করা প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল করে পুনরায় ব্যবহার করার সুযোগ দিতে আপনার সু-আজ্ঞা হয়।


বিনীত নিবেদক/নিবেদিকা

স্বাক্ষর দেবেন

আপনার নাম লিখবেন

Nid নং : ১১১২২২৩৩৩৪৪৪৫৫৫০০

মোবাইল নম্বর: ০১৯******১১

চাকরিতে যোগদানের যোগদান পত্রের নমুনা Job Joining Letter Bangla

Job Joining Letter Format

প্রথম চাকরিতে যোগদানের ক্ষেত্রে কাজে যোগদান পত্র দাখিল করতে হয়। আপনার প্রয়োজনীয় ফরম্যাটটি নিচে থেকে দেখে নিন।

১. রেডিও টেকনিশিয়ান পদে যোগদান পত্রের নমুনা

সরকারি ফরম্যাট বরাবর,
অফিস প্রধানের নাম,
প্রতিষ্ঠানের নাম,
প্রতিষ্ঠানের ঠিকানা।

বিষয়ঃ (যে পদে যোগদান করবেন) পদে কাজে যোগদান প্রসঙ্গে।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনাদের প্রতিষ্ঠানের (অফিস আদেশ তারিখ) তারিখের (স্মারক নং) নম্বর অফিস আদেশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন স্কেলে (স্কেল) রাজস্বখাতভূক্ত রেডিও টেকনিশিয়ান পদে অদ্য (যোগদানের তারিখ) খ্রি: তারিখ পূর্বাহ্নে কাজে যোগদান করিলাম।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, অনুগ্রহপূর্বক যোগদান পত্রটি গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক,
তারিখঃ .................
আপনার নাম: .................
পিতা ও মাতার নাম: .................
ঠিকানা: .................

প্রয়োজনীয় সংযুক্তি (অফিস ভেদে আলাদা হতে পারে):

  1. স্বাস্থ্য পরিক্ষার রিপোর্ট।
  2. শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ২ সেট ফটোকপি।
  3. যৌতুক গ্রহণ/প্রদান না করা মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
  4. নিয়োগপত্রের ফটোকপি।
  5. নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

২. স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আবেদন (ডেন্টাল সার্জন)

স্বাস্থ্য অধিদপ্তর ফরম্যাট বরাবর,
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা,
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।

বিষয়ঃ কাজে যোগদানের আবেদন।

জনাব,
অতি বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, স্মারক নং- পরিঃ স্বাঃ/ঢাকা/পার-২/০৬/২৯৯৪৯- এর আদেশ বলে আমাকে আপনার অধীনে ডেন্টাল সার্জন হিসাবে যোগদানের আদেশ প্রদান করিয়াছেন। সে মোতাবেক অদ্য ২২/১০/২০০৬ ইং রোজ রবিবার সকাল ৯:০০ ঘটিকায় কাজে যোগদান করলাম।

অতএব, বিনীত প্রার্থনা আমার কাজে যোগদানের অনুমতি দানে জনাবের সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক,
(ডাঃ মোঃ আওলাদ হোসেন)
ডেন্টাল সার্জন

৩. শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরের আবেদন

ছুটি ফরম্যাট বরাবর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
দৃষ্টি আকর্ষণঃ পরিচালক (প্রশাসন)।
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরের আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ১৫ দিনের জন্য সবেতনে শ্রান্তি বিনোদন ছুটি গ্রহণে আগ্রহী। অতএব, মহোদয় আমাকে প্রার্থিত ছুটি মঞ্জুরের জন্য বিনীত আবেদন জানাইতেছি।

বিনীত নিবেদক,
তারিখঃ .................
(ডাঃ মোঃ আওলাদ হোসেন)

৪. English Job Release & Salary Certificate

Private Sector (English) RELEASE LETTER
Date: 02.11.2017

This is to certify that Mr. Atiqur Rahman has worked with Power Plus Industries Ltd since May 01, 2016 as Store and Accounts Executive. He is hereby released from all his duties effective from 02.11.2017.

---

TO WHOM IT MAY CONCERN
This is to certify that Md. Atiqur Rahman joined on 01-05-2016. His salary details are given below:
Gross Salary: TK. 20,000.00 (Twenty Thousand Only).

(Nobi Hossain)
Manager (Admin)

মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন নমুনা Sample of writing application for maternity leave

মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন নমুনা Sample of writing application for maternity leave

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

সদর, সিলেট।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি শিপা রানী সরকার, সহকারী শিক্ষক, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ০১/০১/২০২৩ ইং তারিখ হতে ২৯/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত মোট ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিতে থাকা প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমাকে উক্ত ০৬ (ছয়) মাসের ছুটি মঞ্জুর করতে আপনার যেন মর্জি হয়।


বিনীত

শিপা রানী সরকার

সহকারী শিক্ষক

শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদর, সিলেট।

তারিখঃ 

মাতৃত্বকালীন ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন

০৪/১০/২০২৩ ইং

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

সদর, সিলেট।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ মাতৃত্বকালীন ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি শিপা রানী সরকার, সহকারী শিক্ষক, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ০১/০১/২০২৩ ইং তারিখ হতে ২৯/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত মোট ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম। ডাক্তারের পরামর্শ মোতাবেক আমি অদ্য তারিখ রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের কাজে যোগদান করি।


অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমাকে মাতৃত্বকালীন ছুটি শেষে বিদ্যালয়ে যোগদানের অনুমতি দানে মহোদয়ের যেন মর্জি হয়।


বিনীত


শিপা রানী সরকার

সহকারী শিক্ষক

শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদর, সিলেট।

তারিখঃ 


Family Certificate Format Doc পারিবারিক সনদ

Family Certificate Format Doc পারিবারিক সনদ

মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা অনলাইনে পারিবারিক সনদ পত্র বা ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে কিভাবে করতে হয় তা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। আমাদের অনেক সময় অনেক প্রয়োজনে এই ফ্যামিলি সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে ইংলিশ ফরমেটটি দরকার হতে পারে বিদেশের বিভিন্ন প্রয়োজনে। আমাদের যে প্রয়োজনেই দরকার হয় না কেন, আমরা এই ফ্যামিলি সার্টিফিকেটটি কিভাবে করতে পারি বা কিভাবে এই ফরমেটটি করতে হয় এই লেখায় তাই জানানোর চেষ্টা করব।

FAMILY CERTIFICATE

 

THIS IS TO CERTIFY THAT FAMILY OF AL AMIN BHUIYAN CONSISTS OF THE FOLLOWINS:

 

SL. NO.

NAME

RELATION

DATE OF BIRTH

Present Address

Permanent Address

 

1

AL AMIN BHUIYAN

S/O. MOHAMMAD ALI BHUIYAN  

SELF

25/02/1979

VIA JACOPO FILIASI 23/10 . 30174 MESTRE

VENEZIA, ITALIA

VILL & POST. PACHRUKHI,

P.S. ARAIHAZAR

DIST. NARAYANGONJ

2.

HAFSA AKTHER SHOVA

D/O. MD. ABDUL HANNAN

WIFE

16/09/1986

145, SOUTH MADARTEK,

P.O. BASHABO,

P.S. SABUJBAG,

DHAKA-1214

BANGLASDESH

VI LL & POST. PACHRUKHI,

P.S. ARAIHAZAR

DIST. NARAYANGONJ

3.

TAJRIAN FATEMA BHUIYAN

D/O. AL AMIN BHUIYAN

 

DAUGHTER

23/05/2012

145, SOUTH MADARTEK,

P.O. BASHABO,

P.S. SABUJBAG,

DHAKA-1214

BANGLASDESH

VILL & POST. PACHRUKHI,

P.S. ARAIHAZAR

DIST. NARAYANGONJ

4.

MOHAMMAD ALI BHUIYAN  

S/O. FAIJUDDIN BHUIYAN

FATHER

13/11/1949

145, SOUTH MADARTEK,

P.O. BASHABO,

P.S. SABUJBAG,

DHAKA-1214

BANGLASDESH

VILL & POST. PACHRUKHI,

P.S. ARAIHAZAR

DIST. NARAYANGONJ

5.

MOSHAHIDA KHANUM

D/O. AKTHER HOSSAIN KHAN

MOTHER

15/08/1954

145, SOUTH MADARTEK,

P.O. BASHABO,

P.S. SABUJBAG,

DHAKA-1214

BANGLASDESH

VILL & POST. PACHRUKHI,

P.S. ARAIHAZAR

DIST. NARAYANGONJ

 

THEY ARE BANGLADESHI BY BIRTH. THEY ARE WELL KNOWN TO ME. THEIR GOOD MORAL CHARACTERS ARE GOOD AND HAVE A GOOD RELATION WITH EACH OTHER. THEY ARE ALL DEPENDENT ON THE INCOME OF MR. AL AMIN BHUIYAN AND HE PAYS 300 (THREE HUNDRED) EURO EVERY MONTH FOR MAINTAINING FAMILY IN BANGLADESH.

 

I WISH THEM A BRIGHT AND HAPPY FUTURE.

 

 

 


একই ব্যক্তির প্রত্যয়ন Certification of the same person BD

প্রত্যয়ন পত্র লেখার নিয়ম, কিভাবে পাবেন, কোথায় পাবেন, দেশের সকল প্রকার প্রত্যয়ন পত্রের নমুনা, PDF ও Word File রয়েছে দেখুন এই আলোচনায়।

প্রাতিষ্ঠানিক কাজকর্মে ও সরকারি সেবা পেতে প্রত্যয়ন পত্র অতীব গুরুত্বপূর্ণ। এখানে জেনে নিন- একজন ব্যক্তির ব্যক্তিসত্তার বৈশিষ্ট্যের প্রাতিষ্ঠান সনদই প্রত্যয়ন পত্র। বেসরকারি/ সরকারি চাকরি, স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ে, সরকারি ভাতা ও নাগরিক সুবিধায়, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট তৈরিতে প্রত্যয়ন পত্র লাগে।

একই নামের প্রত্যয়ন পত্রের আবেদন

দুই নাম একই ব্যক্তি প্রত্যয়ন

প্রত্যয়ন পত্র

      এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোছাঃ ছপরা খাতুন, পিতা/স্বামী- মৃতঃ জোনাব মন্ডল,  সাং- ................, পোঃ ................, উপজেলাঃ ................, জেলাঃ রাজশাহী। সে অত্র ০৬ নং ................... ইউনিয়ন পরিষদের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্ম সুত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে ভুলবশতঃ তাহার নাম কোথাও ছপরা খাতুন আবার কোথাও ছপুজান বিবি নামে লিপি বদ্ধ আছে প্রকৃত পক্ষে ছপরা খাতুন ওরফে ছপুজান বিবি একই ব্যক্তি ইহা সত্য।

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।    

স্বাক্ষর-

Same name certification

Two names are the same person certification

Certificate

       This is to certify that, Mocha: Chapra Khatun, Father/Husband- Deceased: Jonab Mandal, Sang- ................, Po: ........... ....., Upazila: ................, District: Rajshahi. He is a permanent resident of Atra No. 06 ................... Union Parishad and a citizen of Bangladesh by birth. As far as I know, his name is mistakenly written somewhere as Chhapra Khatun and somewhere else as Chhapujan Bibi. Actually Chhapra Khatun alias Chhapujan Bibi is the same person.

I wish him all the best and prosperity.

signature-

 অনলাইনে একই নামের প্রত্যয়ন পত্রের আবেদন

lgoms.org এখান থেকে করতে পারবেন

একই ব্যক্তির প্রত্যয়ন Certification of the same person BD

Akoi Bekti Pottayan

একই ব্যক্তির প্রত্যয়ন Certification of the same person BD


দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেলপার পদের জন্য আবেদন Application format for the post of Traffic Helper on daily basis

দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেলপার পদের জন্য আবেদন Application format for the post of Traffic Helper on daily basis

বরাবর 

ব্যবস্থাপক প্রশাসক, 

বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বলাকা ভবন

কুর্মিটোলা, ঢাকা।

বিষয়ঃ দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেলপার পদের জন্য আবেদন। 

মহোদয়, 

সবিনয় নিবেদন এই যে, আমি বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার অফিসে “ট্রাফিক হেলপার” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি। নিম্নে আমার যাবতীয় বিবরণ প্রদত্ত হইলঃ

১। নাম ঃ মোঃ আছাদুজ্জামান  

২। স্বামীর নাম ঃ  কে.এম. আবু বক্কর, সি- ১২৪১, প্রকৌশলী ও পূর্ত বিমান 

৩। মাতার নাম ঃ মোসাম্মৎ সামিময়ারা বেগম

৪। স্থায়ী ঠিকানা ঃ গ্রামঃ ঘোসবিলা, পোঃ জামজামী, 

থানাঃ আলমডাংগা, জেলা- চুয়াডাংগা। 

৫। বর্তমান ঠিকানা ঃ ২৫/৯, পূর্ব মাদারটেক আদর্শপাড়া, ডাকঃ বাসাবো, থানাঃ সবুজবাগ, জেলাঃ ঢাকা-১২১৪। 

৬। জাতীয়তা ঃ বাংলাদেশী (জন্ম সূত্রে)

৭। ধর্ম ঃ ইসলাম (সুন্নী)

৮। জন্ম তারিখ ঃ ০১-০১-১৯৮৫ইং 

৯। মুক্তিযোদ্ধার ঃ প্রধান কাগজপত্র বিমানে জমা আছে। 

১০। শিক্ষাগত যোগ্যতা ঃ দাখিল পাশ (এস.এস.সি সমমান) দ্বিতীয় বিভাগ। 


অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, উক্ত পদে আমাকে নিয়োগ করিলে আমি আপনার সন্তুষ্টি বিধানে আপ্রাণ চেষ্টা করিব।


বিনীত নিবেদক

আপনার বিশ্বস্ত

তাং ০৬/০৫/২০১০ ইং


(মোঃ আছাদুজ্জামান)


Teacher Job Application Letter Bangla চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

Teacher Job Application Letter Bangla চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

Rules for writing a job application letter

Application letter is called formal letter. So there are some structured and structured rules for writing this paper. You have to fill the application form following all those rules. You can't express your feelings like a letter. Again, the application form cannot be long, the main points must be presented in a short text.

Read More: Teacher Joining Letter

The application should be written in clear language and in a neat manner. There should be elegance in the writing. Care must be taken that the lines of the application form are not crooked. Because it will look very awkward if crooked. As a result, your image will go down a lot with the recruiters. Here are the rules to follow while writing a job application letter.

Paper selection

You must select a good quality white paper for writing the application. A4 size paper is best. Margins cannot be given in pen or pencil on paper. If there is a margin in the application, the authority may reject it. You can fold the top and left side of the paper by a half inch or an inch. This will make your handwriting straight and the lines will not be crooked. See also: Definition of Social Work Research What is Social Work Research?

Application Date

At the beginning of the application form, you have to start writing with the date on the left side. That is, the date should be written above all. Use the date on which you submit or send the application form. Care should be taken that the date mentioned in the application form is not earlier than the date of publication of the notification. That is, suppose the notification is published on 7th June, then you have to date the application form on 7th June or any date after that. No date before 7th June can be used in any case.

Name, designation and address of recipient

The title, name of the institution and address of the person to whom you are writing the application should be neatly and carefully written below the date.

Application subject

This section should mention the main points of the application. That is, write the subject of the application mentioning the post for which you are applying.

Salutation

After writing the subject matter of the application form, the recipient should be addressed by writing Sir, Mahaday or Mahashay.

Main point

After addressing the recipient, this section should describe the gist of the application. What post you are applying for, whether you are eligible for this post or not, how interested you are in this job, where you got this job notification etc. Care should be taken that this part is not too big. The main points should be highlighted very briefly.

Applicant's curriculum vitae

After writing the main subject of the application form, in this part you have to mention your personal information like name, parent's name, permanent and temporary address, nationality, religion, date of birth etc. After that you have to mention your educational qualification. Here all the information must be given correctly. No false or incorrect information should be given. Also Check: SSC Exam Routine 2023 (All Boards) | SSC Exam Routine 2023

Experience

If you have work experience, it should be mentioned in this section. If you have any other skills, you can also mention them.

Sincerely/Submitted

After writing your resume and experience, you should write the humble or dedication statement below.

Applicant's Name

After writing the humble or petitioner, write your full name and signature below.

Attachment

All the documents that you will submit along with the application form should be mentioned in this section. For example, photograph, attested copy of educational qualification certificate, experience certificate, citizenship certificate etc. names of documents to be mentioned.

The job application should be written following the mentioned points seriously. You can also prepare the application form by writing it by hand or by typing it on the computer. Below is a sample of a government job application letter considering your benefits.

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

আবেদন পত্রকে আনুষ্ঠানিক পত্র বলা হয়। তাই এই পত্র লেখার কিছু কাঠামোবদ্ধ ও গঠণ মূলক নিয়ম আছে। আপনাকে সেই সকল নিয়ম অনুসরণ করেই আবেদন পত্রটি লিখতে হবে। চিঠির মত করে ইচ্ছা মত মনের ভাব প্রকাশ করা যাবে না। আবার আবেদন পত্র দীর্ঘ  করা যাবে না, অল্প লেখায় মূল বিষয় উপস্থাপন করতে হবে। 

কাটা ছিড়া না করে স্পষ্ট ভাষাতে ও গুছিয়ে আবেদন পত্র লিখতে হবে। লেখার মধ্যে মার্জিত ভাব থাকতে হবে। আবেদন পত্রের লাইন যেন আঁকাবাঁকা না হয় সেই দিক গুরুত্ব দিতে হবে। কারণ আঁকাবাঁকা হলে দেখতে খুবই বিশ্রী দেখাবে। এর ফলে আপনার ভাবমূর্তি নিয়োগ কর্তার নিকটে অনেক কমে যাবে।  একটি চাকরির আবেদন পত্র লেখার সময় যে সব নিয়ম অনুসরণ করতে হয় তা হলো।

কাগজ নির্বাচন

আবেদন পত্র লেখার জন্য আপনাকে অবশ্যই একটি  উন্নত মানের সাদা কাগজ নির্বাচন করতে হবে। A4 সাইজের কাগজ হলে সবচেয়ে ভালো হয়। কাগজে কলম অতবা পেন্সিল দিয়ে মার্জিন দেওয়া যাবে না। আবেদন পত্রে মার্জিন থাকলে কর্তৃপক্ষ তা বাতিল করে দিতে পারে। আপনি কাগজের উপড়ে ও বাম পার্শে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি করে ভাঁজ করে নিতে পারেন। এতে আপনার হাতের লেখা সোজা হবে ও লাইন বাঁকা হবে না।  আরও দেখুনঃ সমাজকর্ম গবেষণার সংজ্ঞা | সমাজকর্মের গবেষণা কাকে বলে

আবেদনের তারিখ

আবেদন পত্রের শুরুতেই বাম পাশে তারিখ দিয়ে লেখা শুরু করতে হয়। অর্থাৎ সবার উপরে তারিখ লিখতে হবে। আপনি যে তারিখে আবেদন পত্রটি দিবেন বা পাঠাবেন সেই তারিখ আবেদন পত্রে ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে আবেদন পত্রে উল্লেখ করা তারিখটি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পূর্বের কোনো তারিখ না হয়। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ধরুন ৭ই জুন, তাহলে আপনাকে আবেদন পত্রের তারিখ দিতে হবে ৭ই জুন বা এর পরের কোনো তারিখ। কোনো ভাবেই ৭ই জুনের আগের তারিখ ব্যবহার করা যাবে না। 

প্রাপকের নাম, পদবী ও ঠিকানা

তারিখের নিচে বরাবর শব্দটি লিখে আপনি যার নিকট আবেদন পত্র লিখছেন তার পদবী, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা সুন্দরভাবে ও সতর্কতার সাথে লিখতে হবে। 

আবেদন পত্রের বিষয়

এই অংশে আবেদনের মূল বিষয় উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদ উল্লেখ করে আবেদনের বিষয় লিখতে হবে। 

সম্ভাষণ

আবেদন পত্রের বিষয় বস্তু লেখার পর জনাব, মহাদয় অথবা মহাশয় লিখে প্রাপককে সম্ভাষণ করতে হবে। 

মূল বিষয়

প্রাপককে সম্ভাষণ করার পর এই অংশে আবেদনের মূল বিষয় বর্ণনা করতে হবে। আপনি কি পদে আবেদন করছেন, আপনি এই পদের জন্য যোগ্য কি না, আপনি এই চাকরি করতে কতটা আগ্রহী, এই চাকরির বিজ্ঞপ্তি কোথায় পেয়েছেন ইত্যাদি বিষয় উল্লেখ করতে হবে। এই অংশটুকু যাতে খুব বড় না হয় তা খেয়াল রাখতে হবে। খুব সংক্ষেপে মূল বিষয় তুলে ধরতে হবে। 

আবেদনকারীর জীবন বৃত্তান্ত

আবেদন পত্রের মূল বিষয় লেখার পর এই অংশে আপনার ব্যক্তিগত তথ্য যেমন,নাম,পিতা মাতার নাম, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ ইত্যাদি উল্লেখ করতে হবে। এর পর আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। এখানে সকল তথ্যই সঠিকভাবে দিতে হবে। কোনো অসত্য বা ভুল তথ্য দেওয়া উচিত নয়। আরও দেখুনঃ এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (সকল বোর্ড) | ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন

অভিজ্ঞতা

আপনার যদি চাকরির অভিজ্ঞতা থাকে তবে এই অংশে তা উল্লেখ করতে হবে। আবার অন্য কোনো কাজের দক্ষতা থাকলে তাও উল্লেখ করতে পারেন। 

বিনীত/নিবেদক

আপনার জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতা লেখার পর নিচে বিনীত অথবা নিবেদক কথাটি লিখতে হবে। 

আবেদনকারীর নাম

বিনীত বা নিবেদক লেখার পর নিচে আপনার পূর্ণ নাম লিখতে হবে ও সাক্ষর প্রদান করতে হবে। 

সংযুক্তি

আবেদন পত্রের সাথে আপনি যে সব কাগজ পত্র জমা দিবেন তা এই অংশে উল্লেখ করতে হবে। যেমন, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্বের সনদ ইত্যাদি কাগজ পত্রের নাম উল্লেখ করতে হবে। 

উল্লেখিত বিষয় গুলো গুরুত্ব সহকারে অনুসরণ করে চাকরির আবেদন পত্র লিখতে হবে। আপনি হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করেও আবেদন পত্র তৈরি করতে পারবেন। নিচে আপনাদের সুবিধার কথা চিন্তা করে সরকারি চাকরির একটি আবেদন পত্রের নমুনা দেখানো হলো।

আবেদন পত্র লেখার নিয়ম | দরখাস্ত লেখার নিয়ম

তারিখ-০১/০১/২০২১ খ্রিঃ

বরাবর

সভাপতি

……………….. উচ্চ বিদ্যালয়

কুলাউড়া, মৌলভীবাজার।

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব

যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট উপস্থাপন করছি।

১। নামঃ

২। পিতার নামঃ

৩। মাতার নামঃ

৪। বর্তমান ঠিকানাঃ

৫। স্থায়ী ঠিকানাঃ

৬। জন্ম তারিখঃ

৭। জাতীয়তাঃ

৮। জাতীয় পরিচয় পত্র নংঃ

৯। বৈবাহিক অবস্থাঃ

১০। ধর্মঃ

১১। মোবাইল নাম্বারঃ

১২। রক্তের গ্রুপঃ

১৩। শিক্ষাগত যোগ্যতাঃ


পরীক্ষার নাম গ্রুপ/বিষয় বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন প্রাপ্ত গ্রেড

এসএসসি বিজ্ঞান সিলেট ২০০৬ জিপিএ-৫

এইচএসসি বিজ্ঞান সিলেট ২০০৮ জিপিএ-৫

বিএসএস রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১২ প্রথম শ্রেণী

এমএসএস রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৩ প্রথম শ্রেণী

Resignation Letter Format চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত

Resignation Letter Format

চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন।

নিম্নে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র বাংলা নমুনা দেওয়া হলোঃ

তারিখ ঃ

বরাবর

Post Name

Company Name

Address

বিষয় ঃ পারিবারিক সমস্যার জন্য চাকুরী হতে অব্যাহতির আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ABC কোম্পানীতে দীর্ঘ ৫ বছর যাবত সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার পারিবারিক সমস্যার জন্য ০২-০৪-২০১৯ইং তারিখ হইতে চাকুরী করা সম্ভব নয়।

অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাকে উক্ত চাকুরী হতে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।


নিবেদক

ABC

Post Name

Company Name

নিম্নে আরেকটি চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র বাংলা নমুনা দেওয়া হলোঃ

তারিখ ঃ ১৫/০৯/২০২১ইং


বরাবর

Post Name

Company Name

Address

বিষয়ঃ চাকুরী হতে অব্যাহতি পাওয়ার প্রসঙ্গে।


জনাব/জনাবা

বিনীত নিবেদন এই যে, আমি সুমন মিয়া, আপনার প্রতিষ্ঠানে ওয়্যার হাউজ এর সিনিয়র এ্যাসিস্টেন্ট হিসেবে ০৪/০৪/২০১৪ইং হতে কর্মরত আছি কিন্তু আমার পারিবারিক সমস্যার কারনে আগামী ০৩/১০/২০২১ইং হতে চাকুরী হতে অব্যাহতি চাচ্ছি।

এমতাবস্থায়, আপনার কাছে আকুল আবেদন আমাকে চাকুরী হতে অব্যাহতি দানে আপনার সুমর্জি হয়।


নিবেদক


সুমন মিয়া

সিনিয়র এ্যাসিস্টেন্ট

ওয়্যার হাউজ

বেস্ট ইন ব্র্যান্ড প্রাইভেট লিঃ


নিম্নে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র ইংরেজি ফরমেট দেওয়া হলোঃ

Date: 02.04.2019

To

Head of HR

NRB Bank Limited

Corporate Head Office

89, Gulshan Avenue, Gulshan-1

Dhaka-1212.

Sub: resignation Letter.

Dear Sir

With due respect, I would like to inform you that, I am Md. Masudur Rahman, Employee Id-901710, working at NRB Bank Limited as a sales executive, card division from 08.01.2019. I want to resign from my current position owing to personal reasons with immediate effect as per bank policy. My last working day will be 16th April, 2019.


Thank you, for the support & opportunities that you have provided me. I have enjoyed my tenure with NRB Bank Limited family. Please accept my resignation letter & allow me to have a release order as soon as possible.


Your Sincerely

Md. Masudur Rahman

Employee Id-901710

Sales Executive

Card Division

NRB Bank Limited


নিম্নে আরেকটি চাকরি থেকে অব্যাহতির বা রিজাইন লেটার ইংরেজি ফরমেট দেওয়া হলোঃ


Date: 19.01.2021

To

The Chairman

BBCL British Bangladesh Cornerstone Ltd.

House-428/A, Road-30, Floor-5th

Mohakhali, New DOHS

Dhaka.

Sub: An application for resignation letter.

Sir

I am writing to formally notify you that I am Ibrahim Uddin. Working at BBCL British Bangladesh Cornerstone Ltd as a Senior Manager of Sales and Marketing from 20.11.19. My last working day is 17-01-2021. I am giving you a resignation letter for my personal problem.

I appreciate the opportunities; I have been given by your organization and your professional guidance and support.


Please take my resignation letter.


Your Sincerely

Ibrahim Uddin

Senior Manager Sales and Marketing

BBCL British Bangladesh Cornerstone Ltd

GD Format Bangla জিডি (সাধারণ ডায়রি) ফরম্যাট বাংলা

GD Format Bangla

সাধারণত কোন অপরাধ সংগঠিত হবার পূর্বে ফৌজদারি মামলা করা যায় না। কিন্তু বিভিন্ন সময় মানুষ তার জীবন ও সম্পদ নিয়ে হুমকির সম্মুখীন হয়। আশংকা বোধ করে। এরকম কিছু ঘটলে যে কোন নাগরিক থানায় জিডি করতে পারবে। জিডি অর্থ General Diary বা সাধারণ ডায়রি।

জিডি কেন করা হয়?

জিডি হলো একটি থানার চলমান আইনি চিত্ররূপ। বিভিন্ন কারণে জিডি করা হয়। থানায় মামলাযোগ্য নয় এমন ঘটনা ঘটলে বা কাউকে ভয়-ভীতি দেখানো হলে বা জীবন বা সম্পত্তির নিরাপত্তার অভাব বোধ করলে, কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে, ভবিষ্যৎ সুরক্ষার জন্য জিডি করা হয়।

জিডির আবেদন কিভাবে করতে হয়?

নিকটস্থ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটা জিডির আবেদন করতে হয়। সাধারণত থানায় জিডি করার জন্য আলাদা ফরম থাকে। এছাড়া আপনি সাদা কাগজে নির্দিষ্ট নিয়মে জিডির কপি লিখতে পারবেন।

GD Application Format

Format of application for recording a GD 
 
Date: ____ 
 
To 
Officer in Charge 
Kowali Police Station 
SMP, Sylhet
 
Subject: Application for entry of a General Diary 
 
Dear Sir, 
I, Mr __________, son of __________, of __________, P.S: __________, District: __________, 
is  a  Doctor  by  profession.  That  today,  on  __________,  at  around  5  p.m  I  took  a  bus  named 
Bondor from Amberkhana towards the City College Bus stand. Thereafter, I have arrived at 
around 6.00 p.m. in the Versity Gate Bus stand and subsequently, I took a rickshaw to go to my 
chamber  at  House  no.  __________,  Road  No.  __________,  Kuarpar  R/A,  Sylhet  -3100. 
Subsequently, at  around 9.00  p.m.,  I have found  that  an  envelope  which  was  in  my  right  side 
pocket  of  my  pant  has  been  lost,  wherein  there  was  a  Cheque  bearing  an  amount  of  TK. 
_________  /-  (Taka  __________    )  in  my  name  being  the  Cheque  No.  __________  dated (Image)
__________, of __________ Bank Limited, __________ Branch, Sylhet, and two other papers 
were also in that envelope 
In  the  circumstances,  I  hereby  kindly  request  you  to  take  necessary  steps  regarding  their  said 
matter  and  enter  the  said  matter  as  a  general  Diary  with  your  police  station  and  oblige  me 
thereby. 
Yours truly, 
Mr. __________ 
Corresponding Address: 
Cell No. 01XXXXXXXXXX 
 
 

সকলের সুবিধার্তে নিম্নে কিছু জিডি ফরম্যাট দেওয়া হলো

হুমকি জিডি ফরম্যাট

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
কখগঘ থানা
থানার ঠিকানা।

বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী  কখগঘ, পিতা- কখগঘ, সাং- কখগঘ। আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি ০০ বছর ধরে কখগঘ থানায় বসবাস করছি। আমার পাশের বাসায় কখগঘ, পিতা- কখগঘ, সাং-কখগঘ,থানা- কখগঘ ,জেলা- কখগঘ, বর্তমান ঠিকানা- থানা-কখগঘ, জেলা- কখগঘ বসবাস করে। সে একজন ---- । সে বিভিন্ন ভাবে আমাকে হুমকির কারণ বর্ণণা করবেন এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে। সর্বশেষ গত এই ইং তারিখে বিকাল আনুমানিক ০.০০ ঘটিকার সময় উক্ত আকখগঘ সঙ্গী সহ আমার বাসস্থানে এসে আমাকে এ মর্মে হুমকি প্রদর্শন করে যে, “যা বলেছে অই ব্যাক্তি”। যাওয়ার সময় সে আমার বাসার কিছু জিনিসপত্র ভেঙে যায়। ফলে, আমি আমার জীবন ও সম্পদের  ক্ষতির আশংকা করছি।

অতএব,বিনীত নিবেদন এই যে, উক্ত অবস্থাধীনে, আমার জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার্থে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।

নিবেদক
কখগঘ
তাং-

হারিয়ে গেলে জিডি ফরম্যাট

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
কখগঘ থানা
থানার ঠিকানা।

বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী কখগঘ, পিতা- কখগঘ, সাং- কখগঘ, থানা- কখগঘ, জেলা- কখগঘ, বর্তমানে-কখগঘ থানা, কখগঘ, কখগঘ আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি একজন আপনার পরিচয় । আজ তারিখ ইং তারিখে সকাল আনুমানিক (সময়) ঘটিকার সময় (আপনার যা হারিয়েছে তার বিবরণ, কিভাবে হারিয়েছে, সম্ভব্য কোথায় হারাতে পারে)

অতএব,বিনীত নিবেদন এই যে,  আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।

নিবেদক
কখগঘ
আপনার ঠিকানা
মোবাইল নাম্বার

সাধারণ ডায়েরি (জিডি) করবেন কিভাবে?

পথ চলতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থানায় জিডি বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। কিন্তু এ সম্পর্কে অনেকেরই পরিষ্কার ধারণা না থাকায় নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। চুরি, ডাকাতি, ছিনতাই বা হুমকির শিকার কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশের সহায়তা চেয়ে থানায় জিডি করা যেতে পারে। কেউ হারিয়ে অথবা পালিয়ে গেলেও থানায় জিডি করা দরকার। এছাড়াও অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অন্যান্য দরকারী নথি) হারিয়ে গেলে তা নতুন করে পেতেও থানায় জিডি করার প্রয়োজন পড়ে। 

জিডির সুবিধা:

  • যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
  • নাগরিক সেবা নিশ্চিত হয়
  • নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা
  • কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
  • কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
  • কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়

জিডি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

সেবা প্রাপ্তির যোগ্যতা              :  বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র            :  আবেদন পত্র
প্রয়োজনীয় খরচ                    :  বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময়                    :  ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন
কাজ শুরু হবে                       :   নিকটস্থ থানা
আবেদনের সময়                    :  সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা                : এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন  :  সাকের্ল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য             : www.999.gov.bd
প্রয়োজনীয় ওয়েবসাইট            : www.police.gov.bd

জিডিতে কী কী উল্লেখ করতে হবে

জিডি করতে হলে প্রথমে একটি সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে। এ দরখাস্তের সাধারণ দরখাস্তের মতোই।
১. দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বরাবর। নিচে থাকবে থানা ও জেলার নাম।
২. বিষয় হিসেবে উল্লেখ করতে হবে যে ব্যাপারে জিডি করতে চান তার নাম। দরখাস্তের মূল বা ভেতরের অংশে কী কারণে জিডি করবেন তা বিস্তারিত বর্ণনা করতে হবে।
৩. অপরাধ হবার আশঙ্কা থাকলে অবশ্যই আপনাকে আশঙ্কার কারণ, যার জন্য আপনি আতঙ্কিত তার নাম, ঠিকানা, হুমকির স্থান, তারিখ উল্লেখ করতে হবে।
৪. হুমকি দিলে হুমকি দাতার নাম, স্থান, সাক্ষী, পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে ঘটনার তারিখ, সময় ও স্থান উল্লেখ করা খুবই জরুরি।
৫. কিছু হারিয়ে গেলেও সেটার বিস্তারিত বিবরণ এবং পারলে তার কোনো নমুনা, যেমন ছবি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করবেন।
৬. ডায়েরি নথিভুক্ত করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কারার জন্য আবেদন করতে হবে।
৭. যদি কোনো বিষয়ে এখনই কোনো মামলা না করতে চান, তাহলে জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে এ বিষয়ে আপাতত কোনো মামলা করবেন না। তবে মনে রাখবেন, পুলিশ যদি মনে করে যে কোনো মারাত্মক অপরাধ ঘটছে, তাহলে জিডি থেকেও মামলা হতে পারে।
৮.দরখাস্তের সর্বশেষে জিডির আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রয়োজনে ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৯. জিডির দুই কপি করে স্বাক্ষর দিয়ে জিডির কপি থানায় ডিউটি অফিসারের নিকট জমা দিতে হবে। ডিউটি অফিসার থানায় নির্দিষ্ট নথিতে জিডিটি তালিকাভুক্ত করে জিডির কপিতে সিল, স্বাক্ষর, তারিখ ও জিডি নম্বরসহ এক কপি আবেদনকারীকে দেবেন। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জিডি গণ্য হবে না।

GD Online Application 2023

Online GD Application Requirements
If you want to do the GD application online, you need to have a few basic things. These are the requirements for the application and you need to submit those if you want to make the application.

Luckily, these are nothing too complicated and you probably have all those near you. Let’s have a look at the requirements that you need to fill out for the GD online application.

Your NID Number
Your Mobile Number
Your Live Photo
GD Online Application 2023

How to File a GD Online

Now that you have the requirements for the online GD application, it’s time to learn how to apply for the online application. It’s a fairly easy process that you won’t have any problem going through and it’ll take only a few minutes to do that. But it still can be a bit confusing for anyone who’s doing it for the first time.

To help you with that, we’ll go over a step by step guide that you can follow to file a GD online. Without any further ado, let’s go over it right now.
  • Open your internet browser and go to www.gd.police.gov.bd
  • Complete the registration process if you haven’t registered on the website yet. Then log into your account.
  • Now, click on the option named Online GD.
  • That should prompt a page where you need to put in the details about the GD application. Fill up the required fields with the information.
  • You can attach files to add more precise information there if you have access to any of that.
  • Once everything is ready, you can click on submit, and the online GD application process should be completed.

অনলাইন জিডি সংক্রান্ত বিশেষ নির্দেশিকা

আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েব সাইট ব্যবহার করুন।।
সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।
অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে।
অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।
অভিযোগ করার জন্য যা প্রয়োজন :
আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
আপনার সচল মোবাইল।
আপনার লাইভ ছবি।

অনলাইন জিডি অ্যাপস্‌ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ

খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।

এই পোষ্ট সম্পর্কিত কিছু তথ্যঃ
জিডি করার নিয়ম
জিডি লেখার নিয়ম
অনলাইনে থানায় জিডি
পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার নিয়ম
থানায় জিডি করার ফরম
মিথ্যা জিডি
জিডি আবেদন
চেক হারানোর জিডি
থানায় জিডি করার খরচ
চেক বই হারিয়ে গেলে জিডি লেখার নিয়ম

Online land case hearing অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

Online land case hearing

অনলাইনে ভূমি মামলার শুনানি অর্থাৎ ভূমি সংক্রান্ত যে কোন মামলার শুনানি কেই অনলাইনে ভূমি মামলার শুনানি বলা হয়ে থাকে। 

যে সকল মামলার শুনানি অনলাইনে দেওয়া যাবে

জমি সংক্রান্ত মামলাগুলোর শুনানি অনলাইনে দেওয়া যাবে। ভূমি বিষায়ক যে কোন মামলা যেমন- নামজারি, জমাভাগ, বিবিধ মামলা, মিসকেস, সেটেলমেন্ট রেকর্ড সংশোধন ইত্যাদি মামলাগুলোর শুনানি অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়াও আপত্তি ও আপিল বিষয়ক মামলাগুলোর শুনানি অনলাইনে দেওয়া যাবে।

অনলাইনে শুনানির জন্য যা প্রয়োজন

যেহেতু অনলাইনে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে হবে। তাই ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা স্মার্ট ডিভাইস। আপনার হাতের মোবাইলটি ভাল মানের হলে এটি দিয়েও শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ও ইমেল এড্রেস অনলাইনে শুনানির আবেদন করার জন্য প্রয়োজন হবে। আবেদন ফরমে আরো কিছু ব্যাক্তিগত তথ্য দেওয়া লাগতে পারে প্রয়োজন অনুসারে।

অনলাইন আবেদন এবং শুনানিতে অংশগ্রহণ

অনলাইনে ভূমি মামলার শুনানির জন্য প্রথমেই আপনাকে শুনানির জন্য আবেদন করতে হবে। আপনার আবেদন অনুমোদন হলে ঘরে বসেই অনলাইনে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

শুনানির আবেদন প্রক্রিয়া

প্রথমে অনলাইন শুনানি ব্যবস্থাপনা ওয়েবসাইট http://acl-dc-db.fihs.school ওপেন করুন। নিচের মত পেজ ওপেন হবে।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

উপরে ডান কোণায় ‘শুনানির জন্য অনুরোধ করুন’ক্লিক করুন। একটি ফরম ওপেন হবে । ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।

সবকিছু ঠিক থাকলে মোবাইল ভেরিফেকেশন কোড আসবে। মোবাইলে আসা কোডটি দিয়ে লগইন করুন।

মোবাইলে ভেরিফিকেশন কোড না পেলে ‘পুনরায় কোড প্রেরণ করুন’ বাটন ক্লিক করে আবার পাঠান।

মোবাইল ভেরিফিকেশন দিয়ে লগিইন করার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ড এ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

আপনার ড্যাশবোর্ড ওপেন হলে উপরের চিত্রটির মত দেখতে পাবেন। আপনার অনুরোধ সংখ্যা শূন্য দেখাবে। নোটিফিকেশনও শূন্য।

অনলাইনে মামলা শুনানির জন্য আবেদন

লগইন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে শুনানির জন্য অনুরোধ করতে হবে। আপনি কতটি অনুরোধ করছেন তা ‘শুনানির অনুরোধসমূহ’ বাটন ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন।

মোট কতটি অনুরোধ রয়েছে এবং কতটি অনুরোধ অনুমোদন পেয়েছে সবগুলোই দেখতে পাবেন। 

আবেদন করার জন্য ‘শুনানির জন্য আবেদন করুন’ বাটন ক্লিক করুন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

মামলার বিস্তারিত তথ্য চেয়ে উপরের চিত্রের মত একটি ফরম ওপেন হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচে ‘অনুরোধ করুন’ বাটনটি ক্লিক করুন।

আপনার অনুরোধটি সফলভাবে জমা হলে তা শুনানির অনুরোধসমূহ সেকশনে দেখতে পাবেন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

আপনার অনুরোধটি অনুমোদন হলে আপনার মোবাইলে একটি জুম মিটিং লিংক সহ এসএমএস পাবেন।আপনার মামলার শুনানি কত তারিখ কতটার সময় অনুষ্ঠিত হবে তা লেখা থাকবে। উল্লেখিত সময়ে জুম লিংকটি ক্লিক করে শুনানিতে অংশগ্রহণ করতে হবে।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

নির্ধারিত সময়ে লিংকটি ওপেন করে শুনানিতে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আপনার ড্যাশবোর্ড থেকে বিস্তারিত জানতে পারবেন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

আপনার আবেদন অনুমোদন হলে আপনাকে মোবাইলে একটি লিংক, তারিখ ও নির্ধারিত সময় দেওয়া হবে। এই সময়ে প্রদত্ত লিংক এ ক্লিক করে শুনানিতে যোগদান করতে পারবেন।

জুম লিংকে ক্লিক করলে জুমের ওয়েবসাইট ওপেন হবে। নিচের মত আসলে লঞ্চ মিটিং ক্লিক করে শুনানিতে যোগ দিতে পারবেন।

জুম ওয়েবসাইটে জমির শুনানি মিটিং

মনে রাখবেন, নির্ধারিত সময়ে আপনাকে এই অনলাইন শুনানিতে যোগ দিতে হবে। শুনানি সম্পন্ন হলে আপনার ড্যাশবোর্ড এ বিষয়ে জানতে পারবেন।

ভূমি মামলার শুনানিতে উকিল / উপস্থিতের তথ্য যেভাবে পাবেন

প্রতিটি জেলায় কতটি মামলা চলমান রয়েছে তা যে কেউ অনলাইনে দেখতে পারবে। এছাড়াও মামলাগুলোর শুনানিতে কে কে উপস্থিত থাকবে? কত তারিখে এবং কতটার সময় শুনানি অনুষ্ঠিত হবে তার বিস্তারিত তথ্য দেখার জন্য ভিজিট করুন http://acl-dc-db.fihs.school/hearing/list এই লিংকে।

নিচের মত ফরম আসবে। এখানে আপনার বিভাগ, জেলা নির্বাচন করে মামলার তালিকা দেখুন বাটন ক্লিক করুন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

মামলা নং, মামলার ধরণ, তারিখ ও ঠিকানা দেখতে পাবেন। মামলা নং ক্লিক করলে শুনানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শুনানি সম্পন্ন হলে শুনানির রেজাল্ট দেখা যাবে, নিচের চিত্রটি লক্ষ করুন।

অনলাইনে ভূমি মামলার শুনানি জন্য আবেদন

চিত্রের শেষে দেখুন শুনানির সিদ্ধান্ত দেখা যাচ্ছে।

কোন বিষয়ে আপনার বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করবো ।

ঘরে বসেই অনলাইনে ভূমি মামলার শুনানি

অনলাইন শুনানি যেভাবে হবে

ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানির জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.minland.gov.bd) যেতে হবে। সেখানে একজন নাগরিক তার তথ্য দিয়ে অনলাইন শুনানির অনুরোধ জানাতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল ও ইমেল অ্যাড্রেস দিয়ে অনুরোধ জানানোর পর মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এরপর নাগরিকরা তার মামলার বিস্তারিত দেখতে পারবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়েই শুনানির অনুরোধ জানাবেন তারা। শুনানির আবেদন গ্রহণ হলে তা মেইলে আবেদনকারীকে জানানো হবে।
শুনানির দিন একটি জুম লিংক দেয়া হবে। সেই লিংকে ক্লিক করেই আবেদনকারী অনলাইন শুনানিতে অংশ নিতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

NID Card Lost জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবে

NID Card Lost

আমরা সবাই ভাল করেই জানি আমাদের জাতীয় পরিচয় পত্র টি আমাদের কত প্রয়োজনীয় একটি ডকুমেন্টস। এত জরুরী ডকুমেন্টস হওয়া সত্ত্বেও অনেক সময় অজ্ঞাত কারণে হারিয়ে যায়,  বা নষ্ট হয়ে যায়, অথবা ছিনতাইকারীরা অন্যান্য জিনিসপত্রও ছিনতাই করে নিয়ে যায়। আপনি যদি এরকম কোন সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আমি আজকে এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাকে সমাধান দিব।

আপনার জাতীয় পরিচয় পত্রটি কি হারিয়ে গেছে? ভুলবশত কোথাও রেখে এসেছেন? নষ্ট হয়ে গেছে? নাকি ছিনতাইকারীরা অন্যান্য জিনিসের সাথে ছিনতাই করে নিয়ে গেছে? এরকম যেকোন সমস্যার কারণে যদি আপনার এনআইডি কার্ডটি না থাকে তাহলে আপনি সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র রি-ইস্যু জন্য আবেদন করে নতুন কার্ড সংগ্রহ করতে পারবেন।

NID Card হারিয়ে গেলে কি করা উচিৎৎ

খুব সহজেই জাতীয় পরিচয় পত্র কার্ডটি যেভাবে রিসিভ করবেন বা ডুব্লিকেট কপি উঠাবেন তার সম্পূর্ণ গাইড লাইন আমি নিচে দিয়ে দিচ্ছিঃ

সূচি

NID Card হাড়িয়ে গেলে কি করনীয়ঃ

কিভাবে থানায় সাধারণ ডায়েরী/GD করব?

সাধারণ ডায়েরী/GD- এর নমুনা কপি এখান থেকে ডাউনলোড করুনঃ

জাতীয় পরিচয় পত্র হারানো সাধারণ ডায়েরির নমুনা কপিঃ

কি কি কাগজ লাগবে?

কত টাকা খরচ হবে?

কিভাবে আবেদন করব?

পেমেন্ট পরিশোধ করুনঃ

কত দিন সময় লাগবেঃ

কার্ড কিভাবে পাবোঃ

NID Card হাড়িয়ে গেলে কি করনীয়ঃ

জাতীয় পরিচয় পত্র যদি হারিয়ে ,বা নষ্ট হয়ে যায় তাহলে প্রথমেই আপনাকে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। অতঃপর উক্ত সাধারণ ডায়েরির রিসিভ কপিটা নিয়ে আপনি নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন? কিভাবে জিডি করবেন? সমস্ত কিছু আমি এই টিউটোরিয়াল এর মাধ্যমে দিয়ে দিয়েছি। 

কিভাবে থানায় সাধারণ ডায়েরী/GD করব?

প্রথমে একটি সাদা কাগজে একটি সাধারণ ডায়েরি করবেন, অতঃপর উক্ত সাধারণ ডায়েরি আপনার স্বাক্ষরযুক্ত করে দুইটি কপি নিয়ে নিকটস্থ থানায় গিয়ে ডিউটি অফিসার কে দিবেন এবং একটি করিয়ে সাথে করে নিয়ে আসবেন। উক্ত সাধারণ ডায়েরির ফরমটিতে অবশ্যই জিডি নম্বর, ডিউটি রত অফিসারের নাম, সীল, স্বাক্ষর,  এবং জিডির তারিখ উল্লেখ থাকবে।

Lost NID GD Format 

জাতীয় পরিচয়পত্র হারানোর জিডি লেখার নিয়ম

তারিখ: (আবেদনের তারিখ লিখুন)

বরাবর,

অফিসার ইনচার্জ

থানার নাম (আপনার থানার নাম লিখুন)

উপজেলা, জেলা। (আপনার উপজেলা ও জেলার নাম লিখুন)

বিষয়ঃ সাধারণ ডায়েরির জন্য আবেদন।

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার নাম (বয়স), পিতা/স্বামীঃ (পিতা বা স্বামীর নাম লিখুন) গ্রামঃ (গ্রামের নাম লিখুন), ডাকঘরঃ (আপনার ডাকঘরের নাম লিখুন), উপজেলাঃ (আপনার উপজেলার নাম লিখুন) জেলাঃ (জেলার নাম লিখুন)। আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত (হারানোর তারিখ লিখুন) তারিখে আমার নিজ বাড়ি বা (যেকোন একটি স্থানের নাম লিখুন) আসার পথে আমার জাতীয় পরিচয়পত্র কার্ডটি হারিয়ে ফেলি। জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড নম্বর- (আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন) সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুজি করেও পাচ্ছি না। এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।

অতএব, উপরোক্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার সদয় মর্জি হয়।


নিবেদক

এখানে আপনার স্বাক্ষর

(এখানে আপনার নাম)

মোবাইলঃ (এখানে আপনার মোবাইল নম্বর লিখুন)

ঠিকানাঃ (এখানে আপনার ঠিকানা লিখুন)

সাধারণ ডায়েরী/GD- এর নমুনা কপি এখান থেকে ডাউনলোড করুনঃ

কিভাবে সাধারণ ডায়েরি লিখবেন যদি কোন ধারণা না পান তাহলে আমি নিম্নে একটি নমুনা কপি দিয়ে দিচ্ছি এটা, jpg, PDF, Documents/Doc File ডাউনলোড করতে পারবেন। এবং এটি এডিট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন।

আরোও পড়ুনঃ কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন?

জাতীয় পরিচয় পত্র হারানো সাধারণ ডায়েরির নমুনা কপিঃ

NID GD Formate Download

NID Card Lost জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবে

জাতীয় পরিচয় পত্র হারানো সাধারণ ডায়েরীর Doc ফাইলটি ডাউনলোড করুন।

কি কি কাগজ লাগবে?

জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য কোন প্রকার তথ্য প্রয়োজন নেই। শুধুমাত্র জিডির কপি দিলেই হবে। তবে সাধারণ ডায়েরীর ফরমটি স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে সত্যায়িত করলে সবচেয়ে ভালো হয়। সত্যায়িত না করলেও কোন সমস্য নেই।

কত টাকা খরচ হবে?

সাধারনত 230 টাকা লাগে। যদি স্মার্ট কার্ড এর জন্য আবেদন করেন অথবা জরুরী ভিক্তিতে পাওয়ার জন্য আবেদন করেন তাহলে একটু বেশি লাগতে পারে। আমি এখানে একটি লিংক দিয়ে দিচ্ছি এখানে সেখান থেকে চেক করে নিতে পারেন আপনার কত টাকা খরচ লাগবে।

ফি হিসাব করতে এই লিংকে ক্লিক করুনঃ 

নিচের মত একটি ফরম আসবে। আপনার তথ্যগুলো দিন তারপর হিসাব করুন বাটুনে ক্লিক করুন। আপনার কত টাকা লাগবে দেখাবে।


NID Card Fee Calculation

NID Card Fee Calculation

কিভাবে আবেদন করব?

আপনার যদি এন আইডি কার্ডটি হারিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করে সেটা রি-ইস্যু করতে হবে। কিভাবে জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি উঠাবেন তার বিস্তারিত আমি এখানে দিয়ে দিচ্ছি।

থানায় সাধারণ ডায়েরি করা হয়ে গেলে আপনি নিচের এই লিংকে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্র রি-ইস্যুর আবেদন করতে এখানে ক্লিক করুন।

অতঃপর এমন একটি পেজ আসবে সেখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মতারিখ এন্ট্রি করে রেজিস্ট্রেশন করতে হবে।

NID Re-Issue Registration 

NID Re-Issue Registration

পেমেন্ট পরিশোধ করুনঃ

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার এনআইডি সংশোধনের জন্য 230 টাকা পেমেন্ট পরিশোধ করতে হবে। (কিভাবে পেমেন্ট পরিশোধ করবেন তা নিম্নে দেওয়া হল)

পেমেন্ট পরিশোধ করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে রকেট অ্যাপস চালু করুন।

তারপরে বিল-পে অপশনে ক্লিক করুন।

বিলার আইডি হিসেবে 1000 টাইপ করুন।

এনআইডি নাম্বার লিখুন

কি কারনে পরিশোধ করছেন সেটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিন

অতঃপর আপনার মোবাইল নম্বর লিখুন।

অতঃপর বিল পে সম্পন্ন করে ফেলুন।

বিল পে সম্পন্ন হওয়ার পর অটোমেটিক আপনার নির্বাচন কমিশনের রেজিস্ট্রিকৃত একাউন্টে টাকা জমা হয়ে যাবে।

তারপর আবেদন করা শুরু করুন। 

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে  রি-ইস্যু অপশন এর উপর ক্লিক করুন। নিচের চিত্র লক্ষ করুন।

জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য আবেদন।

জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য আবেদন।

অতঃপর যে পেজটি আসবে সেখানে ডান পাশে উপরের কোনা থেকে এডিট অপশনে ক্লিক করুন। এবার স্থানীয় থানা থেকে সাধারণ ডায়েরি করা ফরমটি থেকে, ১। জিডি নম্বর, ২। থানার নাম, ৩। জিডির তারিখ, ৪। কর্তব্যরত পুলিশ অফিসারের নাম, ৫। কর্তব্যরত পুলিশ অফিসারের পদবী লিখে ফেলুন। অতঃপর পেমেন্ট পরিশোধ করুন।

জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি ডাউনলোড করুন।

জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি ডাউনলোড করুন।

সম্পূর্ণ তথ্য ইনপুট করার পর “পরবর্তী” বাটনটিতে ক্লিক করতে হবে

দ্বিতীয় ধাপে গেলে সেখানে আমরা যে টাকা ডিপোজিট করেছি সেটা দেখাবে এবং অপশন রেগুলার রেখে  পরবর্তী বাটনে ক্লিক করতে হবে

অতঃপর তৃতীয় ধাপ এগিয়ে, আপনার সাধারণ ডায়েরি কপি আপলোড করতে হবে।

চতুর্থ ধাপ এগিয়ে ফাইনাল সাজেশন দিতে হবে।

অতঃপর স্বয়ংক্রিয়ভাবে একটি ডাউনলোড ফাইল চলে আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার রিসিভ টা ডাউনলোড করে রাখুন।

এখন আপনার কাজ শেষ পরবর্তী কাজ অফিসের জন্য

কত দিন সময় লাগবেঃ

এখন কথা হলো, আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট করলাম কিন্তু আমি কতদিন পরে কার্ড পাব? আপনার কার্ডটি সাধারণ পিরিয়ডের জন্য আবেদন করলে 3 থেকে 10 বিজনেস দিবসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অতঃপর আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। যখন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কার্ড কিভাবে পাবোঃ

আপনার মোবাইলে যখন কনফার্মেশন মেসেজ চলে আসবে তখন আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এই লিঙ্কে ক্লিক করুন  আপনার এন আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করান। এবং একেবারে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন আপনার জাতীয় পরিচয় পত্র টি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তারপর সেটাকে প্রিন্ট করে লেমিনেটিং করে নিতে হবে।

NID lost-এনআইডি হারিয়ে বা চুরি হয়ে গেলে করনীয়

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে অফিসে না এসেও অনলাইনে হারানো কার্ড ডাউনলোড করা যায়।

হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া NID ডাউনলোড করার উপায়

আপনার জাতীয় পরিচয়পত্র যদি হারিয়ে কিংবা চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে নির্দিষ্ট পরিমান ফি ব্যাংকে জমা দিয়ে অনলাইনে আবেদন করে অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এনআইডি কার্ড নিতে নির্বাচন অফিসে যেতে হবে না আপনাকে। নির্বাচন অফিসের অনলাই সেবা ওয়েবসাইট https://services.nidw.gov.bd ভিজিট করে হারানো কার্ড বা নষ্ট হওয়া কার্ডের জন্য আবেদন করতে হবে।

এছাড়াও ১০৫ কল করে জেনে নিতে পারেন আপনাকে কত টাকা ফি জমা দিতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাই থেকেও জেনে নেওয়া যাবে অংকের পরিমান।

মোবাইলের মাধ্যমে আবেদন

আপনার যদি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে মোবাইলের মাধ্যমেও হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও ল্যাপটপ/ কম্পিউটার যদি থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে নিজেই নিজের আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। এজন্য আপনাকে কোথাও যেতে হবে না।

আপনার যদি আবেদন করার মত অবস্থা না থাকে তাহলে নিকস্থ কোন কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে আপনার এন আই ডি ডাউনলোড করে নিতে পারেন।

আবেদন যেভাবে করবেন

আবেদন করার ক্ষেত্রে নতুন হয়ে থাকলে প্রথমেই রেজিস্টার করতে হবে https://services.nidw.gov.bd এই সাইটে। রেজিস্টার সম্পন্ন হলে লগইন করে মেনু থেকে হারানো কার্ডের জন্য আবেদন করতে হবে।এই সাইটে শুধু হারানো কার্ড এর জন্য আবেদন করা ছাড়াও কোন তথ্য সংশোধন কিংবা ঠিকানা পরিবর্তন কিংবা কোন ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

যারা নতুন ভোটার হয়েছে কিন্তু পরিচয় পত্র এখনো পান নাই তারা এই সাইটে নিবন্ধন করে কোন প্রকার চার্জ ছাড়াই এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।