লোড হচ্ছে... | Loading...

Citizenship Certificate Format নাগরিকত্ব সনদপত্র

Citizenship Certificate Format
Photo: Sylhet City Corporation

Citizen Services Guide

নাগরিকত্ব সনদপত্র (Citizenship Certificate) কীভাবে পাবেন? জানুন বিস্তারিত নিয়মাবলী

ব্যক্তিগত ও দাপ্তরিক বিভিন্ন কাজে নাগরিকত্ব সনদপত্র একটি অপরিহার্য দলিল। বিশেষ করে যারা সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় বসবাস করেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। জাতীয় পরিচয়পত্র (NID) থাকার পরেও অনেক ক্ষেত্রে বর্তমান বা স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে এই সনদ প্রয়োজন হয়।

নাগরিকত্ব সনদ কেন প্রয়োজন?

নতুন ভোটার হতে

প্রথমবার ভোটার তালিকায় নাম ওঠাতে নাগরিকত্ব সনদ বাধ্যতামূলকভাবে প্রয়োজন হয়।

এনআইডি সংশোধন

জাতীয় পরিচয়পত্রের তথ্য বা ঠিকানা সংশোধনের ক্ষেত্রে এটি একটি সাপোর্টিং ডকুমেন্ট।

পাসপোর্ট ও ব্যাংক

পাসপোর্ট আবেদন এবং ব্যাংক একাউন্ট খোলার সময় ঠিকানার সত্যতা নিশ্চিতে এটি লাগে।

আবেদন করতে যা যা প্রয়োজন

সনদ পাওয়ার জন্য আপনার সংশ্লিষ্ট কাউন্সিলর বা চেয়ারম্যানের কার্যালয়ে নিচের নথিপত্রগুলো জমা দিতে হবে:

  • ১ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • অনলাইন জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি।
  • বাসা নিজেদের হলে 'হোল্ডিং ট্যাক্স' রশিদ।
  • ভাড়া বাসা হলে বিদ্যুৎ বা পানির বিলের ফটোকপি।

ধাপ অনুযায়ী আবেদন পদ্ধতি

ধাপ ১: আপনার ঠিকানার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যান এবং আবেদন ফরম সংগ্রহ করুন।

ধাপ ২: ফরমে আপনার নাম, পিতা/মাতার নাম ও ঠিকানা নির্ভুলভাবে লিখে ছবি সংযুক্ত করুন।

ধাপ ৩: সকল কাগজ প্রথম শ্রেণির গেজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করে জমা দিন।

ধাপ ৪: কাউন্সিলর বা ভারপ্রাপ্ত সচিবের স্বাক্ষরের পর সাধারণত ২-৩ কর্মদিবসের মধ্যে সনদটি সংগ্রহ করুন।

💡 মনে রাখা জরুরি: নাগরিকত্ব সনদ পাওয়ার জন্য কোনো সরকারি ফি নেই। তবে যাতায়াত ও সার্ভিস খরচ বাবদ ১০০-২০০ টাকা এলাকাভেদে প্রয়োজন হতে পারে। এছাড়া সনদের তথ্য যেন আপনার জন্ম নিবন্ধনের সাথে হুবহু মিল থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখুন।

তথ্যটি দরকারী মনে হলে শেয়ার করুন!

Experience Certificate Format Doc অভিজ্ঞতা সনদ ফরমেট

Experience Certificate Format Doc অভিজ্ঞতা সনদ ফরমেট

TO WHOM IT MAY CONCERN

This is to certify that, MAHBUBUL ALAM, Son of MD. SHAHIDULLAH PATWARY and KHALEDA BEGUM, National ID No: 641 703 0480, Passport No: BT 0472751 Address: House# 256, Wahab Colony, Bashabo, P.O: Basabo, P.S: Sabujbagh, Dhaka-1214, Bangladesh, is to known to me. He is permanent resident of Dhaka South City Corporation, Ward No-4. He bears a good moral character. So far as I know, he did not take part in any activity subversive of the sate or of discipline.  

I wish him every success in life.

Experience Certificate Format Simple - 2

যাহার জন্য প্রযোজ্য

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ রুবেল, পিতা- মোঃ দুলাল মিজি, মাতা- সাজেদা বেগম, ঠিকানা- ২ নং রোড নন্দিপাড়া, বাসাবো, খিলগাঁও, ঢাকা-১২১৯, অত্র প্রতিষ্ঠানের “সেলস্ ম্যান” পদে ০১/০৪/২০১৬ইং হইতে কর্মরত আছে। কর্মরত অবস্থায় সে কঠোর পরিশ্রমী, সৎ ও বিশ্বস্ততার সহিত কার্মরত করিতেছে। আমি যতদূর জানি তাহার স্বভাব চরিত্র ভাল। অত্র প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কোনরূপ কার্যকলাপে জড়িত না। সে উত্তম চরিত্রের অধিকারী। 

আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি।     

মোঃ হুমায়ন কবির

প্রোপ্রাইটর

দুই ভাই স্টোর

Experience Certificate Format Simple - 3

Experience Certificate

This is to certify that Monirujjaman Riday, S/O. Ahachan Ullah, Mother’s Name: Ambia Khatun of Vill.- South Karimpur, Word No: 07, P.O. Somibhuyarhat, P.S. Dagonbhuiya, Dist. Feni, an worker in this organization as  "Mason Ceramic" from 1st December 2013 to Till Now. During this time he was respectful to the rules and regulation of the organization. 

I wish his prosperous life day by day.

Md. Abdul Kashem

General Manager

Experience Certificate Format Simple - 4

TO WHOM IT MAY CONCERN

This is to certify that MD. ALAMGIR HOSSAIN, S/O. Md. Abdul Khalek Jomaddar, Mother's Name: Feroja Begum, of Vill. Chorbongshi, P.O.: Khasharhat, P.S. Raypur, Dist.: Laksmipur, presently 163/1, South Madartek Nutonpara, P.O. Basabo, P.S. Sabujbag, Dhaka-1214 has been serving in this organization from September 1, 2008 to till to date as an Office Staff Driver with the full satisfaction of the authority. In his service he is regular and sincere to his duty. He is found sincere, honest, smart and hard working man. 

I wish him all success in life. 



ওয়ারিশ সনদ, ওয়ারিশ সনদের আবেদন ফরম, উত্তরাধিকারী সনদ Certificate of Inheritance

কোন ব্যক্তির মৃত্যুর পর তার  স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে বণ্টন করা হয় কিন্তু এ জন্য ঐ ব্যক্তির উত্তরাধিকার কারা বা ওয়ারিশ কারা তা জানার প্রয়োজন হয়। আর এই বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয়  পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন অথবা আদালত এই ওয়ারিশ সনদ প্রদান করে থাকে।

ওয়ারিশ সনদ কি?

কোন ব্যক্তির মৃত্যুর পর তার  স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে এবং দেশিয় আইন বণ্টন করা হয়। এখন দেখা যায় স্থানীয় ভাবে একজন ব্যক্তির উত্তরাধিকার ও ওয়ারিশ কে তা সবাই জানলেও অফিস আদালত বা প্রতিষ্ঠান তো তা জানে না আবার দেখা যায় এক ব্যক্তির একাধিক স্ত্রী ও সন্তান থাকলে, মৌখিক ভাবে কাউকে ত্যাজ্য করলে বা পরিবারের কাছ তেকে দুরে থাকে তার প্রকৃত উত্তরাধিকার কারা তা নিয়ে প্রশ্ন ওঠে,তাই যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয় এ জন্য স্থানীয় প্রশাসন অথবা আদালত থেকে কারা সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সেই সম্পর্কে এটি সনদ নেওয়ার প্রয়োজন হয় আর এটি-ই হচ্ছে ওয়ারিশ সনদ।

আরোও দেখুনঃ প্রতিবন্ধী প্রত্যয়পত্র - Prothibondhi Pattayan 

ওয়ারিশ সনদ কেন প্রয়োজন?

ওয়ারিশ সনদ কোথায় দরকার হয়? ওয়ারিশ সনদ নিম্নের কাজের জন্য প্রয়োজন।

  • জমি-জমা বা সম্পত্তি বাটোয়ারায়
  • নামজারি করতে
  • আইনগত অধিকার আদায়ে
  • ঘোষণমূলক মোকদ্দমায়
  • ব্যাংক- বীমায় মৃত ব্যক্তির অর্থ থাকলে
  • পেনশন তুলতে । – ইত্যাদি

ওয়ারিশ সনদ কিভাবে পাবেন?

ওয়ারিশ সনদ সাধারণত স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়ন পত্র । যা একজন মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকার/ওয়ারিশদের স্বীকৃতি দেয় ।
আবার ওয়ারিশ সনদ দেওয়ানী আদালতের মাধ্যমেও পাওয়া যায়। সাধারণত অর্থ ও অস্থাবর সম্পত্তির দেনা – পাওনা, ব্যাংক-বিমা ইত্যাদির সুষ্ঠ হিসাব পাওয়া জন্য ও যাতে করে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলা না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়া হয়।
ওয়ারিশ  সনদের জন্য কি কি লাগবে?
# ওয়ারিশগণের ১ কপি ছবি (সত্যায়িত)
# মৃত্যু সনদ ১ কপি (সত্যায়িত)
# মেয়র.সংশ্লিষ্ট চেয়ারম্যান এর তদন্ত প্রতিবেদন
# সংশ্লিষ্ট বাজার চৌধুরী/হেডম্যান এর তদন্ত প্রতিবেদন।

ওয়ারিশান সনদ পাওয়ার আবেদন পত্র

বরাবর,
অফিস প্রধান
ইউনিয়ন / পৌরসভা / সিটি কর্পোরেশন
ঠিকানা+-
বিষয়ঃ   ওয়ারিশান সনদ পত্র পাওয়ার জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে আমার  কখগ , পিতাঃ কখগ সাংঃ সম্পূর্ণ ঠিকানা

সে মৃত্যু কালে নিম্ন লিখিত  ওয়ারিশাগনকে রাখিয়া যায়।

ক্রমিক নং ওয়ারিশানদের নাম সম্পর্ক বয়স মন্তব্য
 ১ সৈয়দা ফিরোজা ইয়াসমিন  রেজভী মেয়ে ৫৭
২    সৈয়দ শামসুল আরেফিন রেজভী ছেলে ৫৫
৩ সৈয়দা আফরোজা রহমান                 মেয়ে ৫২
৪ সৈয়দ হাসিব আল হাসান রেজভী         ছেলে ৪৭
অতএব,  মহোদয়ের  সমীপে বিনীত প্রার্থনা এই, উল্লেখিত  বিষয়ে আমাকে একটি ওয়ারিশ  সনদ প্রদান করিতে আপনার সু- আজ্ঞা হয়।

বিনীত নিবেদক

নামঃ

তারিখঃ                                                        পিতাঃ

গ্রামঃ রসুলপুর

স্থানীয়ভাবে তদন্ত করে উপরোক্ত বনর্না সত্য  পাওয়া গেল।

সাটির্ফিকেট প্রদান করার জন্য সুপারিশ করা হল।

………… ………… …………

০১ নং ওয়ার্ডের সদস্য

Marriage certificate বৈবাহিক সনদপত্র নমুনা

বৈবাহিক সনদপত্র বলতে সাধারণত বুঝায় উক্ত ব্যক্তির বৈবাহিক অবস্থা প্রমানের প্রত্যয়নকে বুঝায়। বা তাহার পরিবার আর্থীকভাবে অস্বচ্ছল থাকায় উক্ত ব্যক্তি বা তাহার পরিবার সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্টান বা সংস্থার নিকট হইতে বিশেষ সুবিধা পাওয়ার পত্র। সাধারণত এলাকার চেয়ারম্যান মেম্বার  বা কাউন্সিলরদের কাছ নেওয়া যায় । 

বৈবাহিক সনদপত্র 

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ............., পিতা- ................, মাতা- .................., গ্রাম- ..............., ডাকঘর- ................., উপজেলা- ..............., জেলা- ...............এর স্থায়ী বাসিন্দা। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজ বিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত জড়িত নয়। আমি যতদুর জানি সে এক জন অবিবাহিত পুরুষ। আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।

                                                                  চেয়ারম্যান/কাউন্সিলর

বৈবাহিক সনদপত্র DOC

Marriage certificate
ই নামজারি-অনলাইনে জমি খারিজ mutation land gov bd  ই নামজারি-অনলাইনে জমি খারিজ mutation land gov bd

Unmarried Certificate অবৈবাহিক সনদপত্র নমুনা

Unmarried Certificate

অবৈবাহিক সনদপত্র বলতে সাধারণত বুঝায় উক্ত ব্যক্তির বৈবাহিক অবস্থা প্রমানের প্রত্যয়নকে বুঝায়। বা তাহার পরিবার আর্থীকভাবে অস্বচ্ছল থাকায় উক্ত ব্যক্তি বা তাহার পরিবার সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্টান বা সংস্থার নিকট হইতে বিশেষ সুবিধা পাওয়ার পত্র। সাধারণত এলাকার চেয়ারম্যান মেম্বার  বা কাউন্সিলরদের কাছ নেওয়া যায় । 

অবৈবাহিক সনদপত্র 

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ............., পিতা- ................, মাতা- .................., গ্রাম- ..............., ডাকঘর- ................., উপজেলা- ..............., জেলা- ...............এর স্থায়ী বাসিন্দা। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । আমার জানা মত্তে সে রাষ্ট্রবিরোধী অথবা সমাজ বিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত জড়িত নয়। আমি যতদুর জানি সে এক জন অবিবাহিত পুরুষ। আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।

                                                                  চেয়ারম্যান/কাউন্সিলর

Certificate of financial instability আর্থিক অস্বচ্ছলতার প্রত্যয়ন পত্র নমুনা

Certificate of financial instability

আর্থিক অস্বচ্ছলতার প্রত্যয়ন পত্র বলতে সাধারণত বুঝায় উক্ত ব্যক্তি বা তাহার পরিবার আর্থীকভাবে অস্বচ্ছল থাকায় উক্ত ব্যক্তি বা তাহার পরিবার সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্টান বা সংস্থার নিকট হইতে বিশেষ সুবিধা পাওয়ার পত্র। সাধারণত এলাকার চেয়ারম্যান মেম্বার  বা কাউন্সিলরদের কাছ নেওয়া যায় । 

আর্থিক অস্বচ্ছলতার প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যায় যে,................, পিতা- ...................., গ্রাম-............, ডাকঘর- ............ , উপজেলা- ................, জেলা- ...............আমার পরিচিত। সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ...........জেলা ও অত্র ইউনিয়নের/ওয়ার্ডের .............. নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সে সমাজ বা রাষ্ট্রবিরোধী কোন ক্রিয়া কলাপের সহিত সংযুক্ত নহে।  তাহার পিতা পেশায় একজন কৃষক।  তাহার পিতার মাসিক আয় ৩০০০/= টাকা। এই সামান্য আয়ের টাকা দিয়া পরিবারের ভরন পোষণ চালাইয়া পড়াশুনার খরচ চালানো তাহার পিতার পক্ষে খুবই কষ্টের ব্যাপার। সে যে কোন সমাজ কল্যান মূলক সংস্থা কিংবা সরকারী তহবিল হইতে সাহায্য ও সহযোগিতা পাইবার যোগ্য দাবীদার। ইহা আমার জানামতে সত্য।  আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি।

                                                               চেয়ারম্যান/কাউন্সিলর

Certificate of Remarriage পুনঃ বিবাহ না করার সনদপত্র নমুনা

Certificate of Remarriage

পুনঃ বিবাহ না করার সনদপত্র বলতে সাধারণত বুঝায় উক্ত ব্যক্তি ১ম বিবাহের পর আর কোনো ২য় বা অন্যথ্য বিবাহ করেন নাই। এটি মূলত উত্তরাধীকাধীদের জন্য প্রয়োজন হয়। সাধারণত আমরা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার  বা কাউন্সিলরদের কাছ থেকে নিয়ে থাকি । 

পুনঃ বিবাহ না করার সনদপত্র  

এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যায় যে, ......................, স্বামী-..................., গ্রাম-............ , ডাকঘর-............., উপজেলা- .............., জেলা-............। তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমার জানামতে তিনি রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী কোন ক্রিয়াকলাপের সহিত সংযুক্ত নহে। তিনি স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হননি । ইহা আমার জানামতে সত্য। আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

                                                              চেয়ারম্যান/কাউন্সিলর

Character certificate চারিত্রিক সনদপত্র নমুনা

Character certificate

চারিত্রিক সনদপত্র বলতে সাধারণত বুঝায় উক্ত ব্যক্তির আচার আচারন কেমন তিনি কোন প্রকার বেআইনি কার্যকলাপে নিযুক্ত আছেন কি না ইত্যাদি। এটি সাধারণত আমরা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার  বা কাউন্সিলরদের কাছ থেকে নিয়ে থাকি । 

চারিত্রিক সনদপত্র নমুনা 

চারিত্রিক সনদপত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, ....................................................................................................... পিতা : .......................................................................... মাতা : ........................................................... গ্রাম/মহল্লা : ............................................................... ডাকঘর : ............................................................. কোড নং : ..................................................  থানা : ............................................................. ইউনিয়ন : ................................................. ওয়ার্ড : ..................................... উপজেলা : ................................ জেলা : ...........................। আমার নিকট সে ব্যক্তিগতভাবে পরিচিত। আমার জানামতে যে রাষ্ট্র বিরোধী কোন কর্মকাণ্ডে জড়িত নয়। তাহাঁর স্বভাব ও চরিত্র ভাল। আমার তাহার সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি।

তারিখ : 

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম

চারিত্রিক সনদ পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ …………………, পিতা: …………………. মাতা: ………………….. গ্রাম/মহল্লা: ……………, ডাকঘর: ………………., থানা: …………….., জেলা: ……………….. । তিনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত। আমার জানামতে তিনি কখনো কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত হননি। তাহার স্বভাব ও চরিত্র ভাল।


আমি তার ভবিষ্যত জীবনে সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি।

তারিখ:………………….

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

Police Clearance Certificate

যেভাবে ঘরে বসেই পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

বিদেশে উচ্চশিক্ষা, মাইগ্রেশন, ঘুরতে যাওয়া, বিদেশে চাকরি ইত্যাদি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিকল্প নেই। তবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে অনেক সময় নষ্টসহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়।

তবে আপনি চাইলে ঘরে বসেই পেতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তবে এর জন্য আপনাকে জানতে হবে অনলাইনে আবেদনের প্রক্রিয়া।  

অনলাইনে আবেদনের নিয়ম জানলে খুব সহজেই পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

আসুন জেনে নিই কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে। আর এ ক্লিয়ারেন্স পেতে আপনার কোন কোন কাগজপত্র সংগ্রহ করতে হবে।

আবেদন

অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র। পুলিশ সার্টিফিকেট পেতে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া ডিএমপির সদর দফতরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয়, যেখানে গিয়ে আবেদন করতে পারেন।

ফরম পূরণ

রেজিস্ট্রেশন করার পর লগ-ইন করে অ্যাপ্লাই (Apply) মেনুতে ক্লিক করলে একটি আবেদন ফরম আসবে। ফরমটিতে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদন ফরমের (Application form) আপলোড (Upload) অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্যের স্ক্যানকপি আপলোড করতে হবে।

ঠিকানা

আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোনো একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন/জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে/যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে।

সত্যায়িত

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি। বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।

বিদেশি নাগরিক

বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।

পাঁচ শত টাকা

বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০ (পাঁচ শত) টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান।

বিদেশে অবস্থান

বিদেশে অবস্থানকারী কোনো ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সঙ্গে দাখিল করতে হবে

জাতীয় পরিচয়পত্র

মেশিন রিডেবল পাসপোর্টের ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে।

বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্সও এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে চাকরি কিংবা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করুন।

অনলাইনে আবেদনের নিয়ম

১। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে আপনাকে প্রথমে Registration করতে হবে। Registration করার জন্য ভিজিট করুন pcc.police.gov.bd।  

২। Registration করার পর লগ-ইন করে Apply মেনুতে ক্লিক করলে একটি Application form আসবে। Form টি তথ্যসহকারে যথাযথভাবে পূরণ করুন।

৩। Application form এর Upload অপশনে প্রয়োজনীয় ডকুমেন্টসের স্ক্যানকপি Upload করুন।

৪। এ পর্যায়ে আপনার প্রদত্ত সব Information দেখানো হবে। কিছু পরিবর্তনের প্রয়োজন পড়লে তা Back বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। তবে Application টি চূড়ান্তভাবে সাবমিট করার পর তা আর কোনো পরিবর্তন করার সুযোগ থাকবে না।

৫। এরপর পুলিশ ভেরিফিকেশন ফি পরিশোধ করার জন্য Pay Offline বাটনে ক্লিক করুন। চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে Instruction ফলো করুন। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান করুন।

৬। চালানের মূল কপিটি আপলোড করার পূর্বে অবশ্যই এর ওপর অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিন। তা নাহলে আপনার পেমেন্টটি গ্রহণযোগ্য হবে না এবং আবেদনটি বাতিল হয়ে যাবে।

জেনে নিন আবেদনের আপডেট

আবেদনের আপডেট পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PCC S এরপর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন আপনার আবেদনের সর্বশেষ আপডেট।

পুলিশ হেডকোয়ার্টার হেল্প ডেস্ক 

আপনার সমস্যার কথা ০১৭৫৫৬৬০১৭২ নম্বরে অবহিত করুন (রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা)। যে কোনো ইস্যুতে প্রথমবার কল করার পর টিকিট নম্বর জেনে নিন। একই ইস্যুতে পরবর্তী কলের ক্ষেত্রে টিকিট নম্বর উল্লেখ করুন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যা যা প্রয়োজন

  • বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় কোড নম্বর- (১-২২০১-০০০১-২৬৮১) এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালানের মূলকপি। ব্যাংক চালানের কোড নম্বর  এর ঘরে কোন প্রকার ঘষামাজা / ফ্লুইড ব্যবহার করা যাবে না এবং সঠিকভাবে ব্যাংক কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল দেয়া হল কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • মেশিন রিডেবল পাসপোর্টের (এম.আর.পি) ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরুপ জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ/ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হয়।
  • শুধুমাত্র “স্পেন” সংক্রান্ত পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য প্রার্থীকে তার আবেদনসহ উপরে উল্লেখিত কাগজপত্রের সাথে ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে “সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়” বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা ০৩ এ দাখিল করতে হয়।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়া

আবেদনপত্র জমা দেয়ার পর অফিস থেকে প্রাথমিকভাবে সিরিয়াল নম্বরসহ একটি টোকেন দেয়া হয়। টোকেনে একটি তারিখ উল্লেখ করা হয়। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট থানায় টোকেনটি জমা দিতে হয়। এরপর থানার তরফ থেকে একটি তদন্তর্কায সম্পন্ন করা হয়। এই তদন্তের সাত (৭) কর্মদিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয়।

বাংলাদেশে বসবাসরত/কর্মরত বিদেশী নাগরিক/বিদেশী পাসপোর্টধারী ব্যক্তিগণ উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজে অথবা অনুমোদিত ব্যক্তি দ্বারা আবেদনপত্র দাখিল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

পুলিশ ক্লিলিয়ারেন্সের জন্য আবেদনের নমুনা

বরাবর,

          পুলিশ সুপার মহোদয়

          জেলা বিশেষ শাখা

          অআকখ জেলা।

বিষয়ঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।

জনাব,

    বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী এই মর্মে আবেদন করছি যে, আমি/ আমার………………………................... বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করা/ ............................................................................................ জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। আমার.............................................................................. পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরুপঃ-          

নাম..................................................................................................

পিতা/ স্বামী........................................................................................

ঠিকানা....................................................................................

.............................................................................................

পাসপোর্ট নম্বর ..........................ইস্যুর তারিখ ......................................

স্থান ..........................................................

অতএব, মহোদয়ের নিকট আবেদন, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।


বিনীত নিবেদক         

তারিখ.................................................

ফোন.....................................................